ওয়ালটন আন্তর্জাতিক দাবা শুরু

ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা আজ ৩০ ডিসেম্বর শনিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

প্রথম রাউন্ড শেষে ৬০ জন স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ওসমান গনিকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মো. ফয়সাল ইউসুফ, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাফায়েত কিবরিয়া আজানকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস মনিরুজ্জামান মনিকে, ফিদেমাস্টার মনন রেজা নীড় রাজীব হাসানকে, অনত চৌধুরী কাজী মো. মাহবুব আফজাল, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ আয়ান রহমানকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ রায়ান রশিদ মুগ্ধকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন সাফিন খানকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নুশরাত জাহান লিজাকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সরদার রোকনুজ্জামানকে, মো. আনোয়ার হোসেন দুলাল গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন লিটন চন্ত্র শীলকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান মো. আবু সায়িদকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী মো. মইনউদ্দিনকে, ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীন গালিভ হাসান অনয়কে পরাজিত করেন।

উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় মোট ১২৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বিজয়ীদের নগদ এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।

আগামীকাল ৩১ ডিসেম্বর রোববার বিকাল ৪টা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।