এক ম্যাচ হাতে রেখেই ওয়াদিফা চ্যাম্পিয়ন

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-২০ বালিকা দাবা প্রতিযোগিতায় টানা আট জয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছেন। আগামীকাল ৩১ ডিসেম্বর নবম তথা শেষ রাউন্ডে তিনি নিয়মরক্ষার ম্যাচে জান্নাতুল প্রীতির সঙ্গে মোকাবেলা করবেন।

এদিকে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু ৬.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ৬ পয়েন্ট পেয়ে মানিকগঞ্জের নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম তৃতীয় স্থানে রয়েছেন।

আজ ৩০ ডিসেম্বর শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ খন্দকার অনিকা মাওলাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু সানোয়ারা জাহানকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, জান্নাতুল প্রীতি প্রথমা জামানকে ও অহনা দে আয়েশা আক্তারকে পরাজিত করেন।

আগামীকাল ৩১ ডিসেম্বর নবম তথা শেষ রাউন্ডের খেলা সকাল ১১টায় একই ভেন্যুতে শুরু হবে।