শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র অনূর্ধ্ব দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ও পাবনার ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী ও আয়ান রহমান যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে অবস্থান করছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার নাইম হক, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, আফনান জারিফ হক, মোহাম্মদ শফিকুল ইসলাম ও সাদাত কিবরিয়া অয়ন।
আজ ৩০ ডিসেম্বর শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার নাইম হককে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, স্বর্নাভো চৌধুরী রাদমিম রাহা রাইজাকে, আয়ান রহমান সিয়াম চৌধুরীকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম রেনে রাশেখকে, মোহাম্মদ শফিকুল ইসলাম লক্ষণ চত্রবর্তীকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক আমির হামজাকে, আফনান জারিফ হক ঐতিহ্য বড়ুয়াকে ও সাদাত কিবরিয়া অয়ন আজহারুল করীমকে পরাজিত করেন।
আগামীকাল ৩১ ডিসেম্বর নবম তথা শেষ রাউন্ডের খেলা সকাল ১১টায় একই ভেন্যুতে শুরু হবে।
