ভারতের আসাম প্রদেশে দ্বিতীয় করিমগঞ্জ আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান রানারআপ হয়েছেন। তিনি ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। অনেক দিন পর ইমন দেশের বাইরে চমৎকার সাফল্য পেলেন। তবে ভারতের সোরাম রাহুল সিংহ ৮.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে বাংলাদেশের অপর খেলোয়াড়দের মধ্যে মো. মনিরুজ্জামান খান ৬ পয়েন্ট পেয়ে ২৬তম, ৫.৫ পয়েন্ট পেয়ে শেখ রাশেদুল হাসান ৩০তম এবং ৫ পয়েন্ট পেয়ে কৌমদি নার্গিস ৪৬তম হয়েছেন।
উল্লেখ্য গত ২২-২৭ জুন পর্যন্ত ১০ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ ও স্বাগতিক ভারতের ৮৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
