তাহসিনের সঙ্গে শীর্ষে সাকলাইন ও জাভেদ

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের সপ্তম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছেন।

এদিকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর।

অপরদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেন।

তবে অনূর্ধ্ব-২০০০ গ্রুপের সপ্তম রাউন্ড শেষে আব্দুল মোমিন পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

কিন্তু ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন সিয়াম চৌধুরী।

এছাড়া ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন যোয়ার হক প্রধান, রুবেল হোসেন, শেখ রাশেদুল হাসান, মো. আনিচুজ্জামান জুয়েল, শেখ মো. খায়রুল ইসলাম, জাস্টিন ম্যাথুয়াস বাড়ৈ ও শাহিনূর হক।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে সকালে ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল অনত চৌধুরীকে, সৈয়দ মাহফুজুর রহমান ইমন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন তাশরিক সায়ান শানকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসমিন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, মো. নাসির উদ্দিন নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী মো. মঞ্জুর আলমকে পরাজিত করেন। তবে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।

উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে বিকালে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর, মো. নাসির উদ্দিন নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদের সাথে, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসমিন এবং ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ও স্বর্নাভো চৌধুরী একে অপরের সঙ্গে ড্র করেন। ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকেকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম মো. মঞ্জুর আলমকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম অনত চৌধুরীকে, মোহাম্মদ সাগর নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার মো. মাসুম হোসেনকে পরাজিত করেন।

অনূর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে সকালে ষষ্ঠ রাউন্ডে আব্দুল মোমিন সিয়াম চৌধুরীকে, নীলয় দেবনাথ মো. মেসবাহ উদ্দিনকে, শেখ রাশেদুল হাসান মো. আতাউর রহমানকে ও মুকিতুল ইসলাম রিপন মো. জিয়াউদ্দিনকে পরাজিত করেন। মো. আনিচুজ্জামান জুয়েল দীল মোহাম্মদের বিরুদ্ধে ওয়াক-ওভার পান এবং যোয়ার হক প্রধান রুবেল হোসেনের সঙ্গে ড্র করেন।

বিকালে সপ্তম রাউন্ডে আব্দুল মোমিন যোয়ার হক প্রধানকে, শাহীনূর হক মুকিতুল ইসলাম রিপনকে, রুবেল হোসেন মো. ইমাম হোসেন মীরকে, শেখ মো. খায়রুল ইসলাম আজরাফ আনানকে ও জাস্টিন ম্যাথুয়ান বাড়ৈ সঞ্জয় সামাদ্দারকে পরাজিত করেন। আনিচুজ্জামান জুয়েল শেখ রাশেদুল হাসানের সঙ্গে ড্র করেন।

আগামীকাল ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় অষ্টম রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।