স্বাধীনতা দিবস দাবায় সাগর অপরাজিত চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজউদ্দিন আহমেদ সাগর ৯ ম্যাচে ৮.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে ৮ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন তিতাস ক্লাবের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস।

এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন টাইব্রেকিং পদ্ধতির মধ্যিমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয়, দিপালী মেমোরিয়াল চেস ক্লাবের কাজী সাইফ চতুর্থ, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ পঞ্চম ও ইসফট এরিনার আব্দুল মোমিন ষষ্ঠ স্থান লাভ করেন।

অপরদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে সপ্তম থেকে ১৫তম হয়েছেন যথাক্রমে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, দিপালী মেমোরিয়াল চেস ক্লাবের শাহিনুর হক, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন অপু, এসবিপি-এমএফ এর সিয়াম চৌধুরী, সুলতানা কামাল পাঠাগারের ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবিন ও স্পোর্টস বাংলার গোলাম মোস্তফা ভূঁইয়া।

বিশেষ পুরস্কার পেয়েছেন যথাক্রমে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, মো. হুমায়ুন কবীর শ্যামল, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, আকিল হাসান, জোয়েনা, আওসাফ চৌধুরী, মো. জাকির হোসেন এবং মো. রাজীব হাসান।

খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ীদের নগদ দেড় লক্ষ টাকা অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী দেয়া হয়।