ফাহাদের কাছে হারলো ডেনমার্কের মরটিন

নরওয়ের অসলোয় ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন। ষষ্ঠ রাউন্ডে বৃহস্পতিবার ফাহাদ ডেনমার্কের ফিদেমাস্টার মরটিন এন্ডারসেনকে পরাজিত করেন। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩৮ চালে জয় লাভ করেন। আজ শুক্রবার সপ্তম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার বারটস সোককোর সাথে খেলবেন।…

বিস্তারিত পড়ুন

শীর্ষে জিয়া, নীড়, পরাগ ও সুব্রত

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ৪ জন খেলোয়াড় পূর্ণ চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। এদিকে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন ৭ জন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার খন্দকার আমিুনল ইসলাম, ফিদেমাস্টার…

বিস্তারিত পড়ুন

রাজীব হারালেন ভারতের চৌহানকে

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথম মেয়র ট্রফি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা সপ্তম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৪.৫ পয়েন্ট, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৪ পয়েন্ট, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ৩.৫ পয়েন্ট করে পেয়েছেন। গতকাল বুধবার বিকালে সপ্তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের ভ্রাসানক চৌহানকে ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ…

বিস্তারিত পড়ুন

জার্মানীর এরমিটসচকে হারালেন ফাহাদ

নরওয়ের অসলোয় ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ খেলায় ৩ পয়েন্ট পেয়েছেন। বুধবার চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সকালে চতুর্থ রাউন্ডে ফাহাদ সুইডেনের আন্তর্জাতিকমাস্টার জুং মিন সিও-র কাছে হেরে যান। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে জুং মিন সিও-র নিমজো-ইন্ডিয়ান পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩১ চালে পরাজিত হন। পঞ্চম রাউন্ডে…

বিস্তারিত পড়ুন

শীর্ষে উঠে এলো ১০ জন

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ১০ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার খন্দকার আমিুনল ইসলাম, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, মো. আবু হানিফ, মো. শরীয়তউল্লাহ, মো. মাসুম হোসেন ও রুবেল হোসেন।…

বিস্তারিত পড়ুন