সিলভিয়া স্মৃতি র‌্যাপিড নারী দাবা ৭ নভেম্বর

আমেরিকা প্রবাসী সাবেক জাতীয় নারী দাবা খেলোয়াড় সিলভিয়া মেহজাবিন স্মরণে ‘সিলভিয়া মাহজাবিন স্মৃতি ফিদে র‌্যাপিড নারী দাবা প্রতিযোগিতা’ আগামী ৭ নভেম্বর শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ দাবা ফেডরেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রী ও নারী খেলোয়াড়দের নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে খেলা শুরুর আগে খেলার কক্ষে উপস্থিত থাকতে অনুরোধ জানানো…

বিস্তারিত পড়ুন

আমরা গভীরভাবে শোকাহত

আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মো. নজরুল ইসলাম দেলু আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ২৮ অক্টোবর বসুন্ধরা আবাসিকয় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। গত ১৬ অক্টোবর মো. নজরুল ইসলাম দেলু হৃদরোগে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে…

বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ দাবায় নীড়- ফাহাদের বিদায়

ভারতের গোয়ার রিসোর্ট রিও -এ অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪১৪) ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) সাথে ড্র করেছেন। আজ ২ নভেম্বর রোববার দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩০ চালে ড্র করেন। এদিকে বাংলাদেশের অপর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়…

বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ দাবায় নীড়ের ড্র, ফাহাদের হার

বিশ্বকাপ দাবায় দারুণ সূচনা করেছেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬০)। ভারতের গোয়ায় তিনি নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির (রেটিং-২৬৩১) সাথে কৃতিত্বপূর্ণ ড্র করেছেন। অন্যদিকে একই আসরে বাংলাদেশের আরেক দাবাড়ু আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪১৪) প্রথম ম্যাচে পরাজিত হয়েছেন ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) কাছে। ভারতের গোয়ার রিসোর্ট রিওতে আজ ১ নভেম্বর শনিবার নক আউট…

বিস্তারিত পড়ুন

জাতীয় নারী দাবায় ওয়ালিজা রানারআপ

জাতীয় নারী দাবা প্রতিযোগিতার ৪৩তম আসরের রানারআপ, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম স্থানের জন্য আজ ১ নভেম্বর শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হয়। ৭ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ এবং কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো রানারআপ, তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য আজ…

বিস্তারিত পড়ুন