chessbangladesh.com

দাবায় রাশিয়ান কোচ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ দাবা ফেডারেশন অবশেষে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জন্য রাশিয়া থেকে কোচ এনেছে। এই রাশিয়ান কোচের নাম পিটার কিরিয়াকভ। ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় দেশের দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিবেন। তাদের অংশগ্রহণ এবং দেশের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জন্য রাশিয়ান এ কোচ অক্টোবর ও…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় বিভাগ লিগে চেকমেট চ্যাম্পিয়ন

দ্বিতীয় বিভাগ দাবা লিগে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে চেকমেট চ্যাম্পিয়ন হয়েছে। তবে ১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে রাজপাড়া চেস ক্লাব। এদিকে বাংলাদেশ চেস এরিনা ১৩ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে। অপরদিকে ১২ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে চেকমেট আলফা চতুর্থ, দেবনএয়ার চেস ক্লাব পঞ্চম, মোল্লা চেস ক্লাব ষষ্ঠ এবং দাবার ত্রয়ী অগ্রজ…

বিস্তারিত পড়ুন

শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে চেকমেট

দ্বিতীয় বিভাগ দাবা লিগের অষ্টম রাউন্ড শেষে চেকমেট শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে। ১৪ পয়েন্ট নিয়ে তারা এককভাবে শীর্ষে রয়েছে। ৫ অক্টোবর নবম তথা শেষ রাউন্ডে চেসমেট অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষে চট্টগ্রাম চেস কোড একাডেমির মোকাবেলা করবে। তবে রাজপাড়া চেস ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তারা শেষ রাউন্ডে চেসমেট আলফার সঙ্গে খেলবে। এদিকে এগার…

বিস্তারিত পড়ুন

শীর্ষে চেকমেট, পেছনে রাজাপাড়া

দ্বিতীয় বিভাগ দাবা লিগের সপ্তম রাউন্ড শেষে চেকমেট ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। কিন্তু ১১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজপাড়া চেস ক্লাব। এদিকে ১০ পয়েন্ট সংগ্রহ করে চেকমেট আলফা, বাংলাদেশ চেস এরিনা ও ইপসা চেস ক্লাব তৃতীয় স্থানে অবস্থান করছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৩ অক্টোবর শুক্রবার সকালে ষষ্ঠ রাউন্ডে চেকমেট আলফা…

বিস্তারিত পড়ুন

জাতীয় দাবার প্লে-অফ ম্যাচ ফলাফল

৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সপ্তম, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অষ্টম এবং আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল নবম হয়েছেন। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্লে-অফ ম্যাচে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন উভয়ে ৪ খেলায় ২.৫ পয়েন্ট র‌্যাপিড গেমে সমান হওয়ায় আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ…

বিস্তারিত পড়ুন