chessbd.com

জাতীয় জুনিয়র ওপেনে ১২ জন ও বালিকায় ৪ জন শীর্ষে

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের তৃতীয় রাউন্ড শেষে ১২ জন পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন- ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার নাইম হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, সিয়াম চৌধুরী, আফনান জারিফ…

বিস্তারিত পড়ুন

শেখ রাসেল জাতীয় জুনিয়র দাবা শুরু

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র ওপেন ও বালিকা দাবা প্রতিযোগিতা আজ সোমবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। তবে খেলা বোর্ডে গড়ানোর আগে সদ্য প্রয়াত আন্তর্জাতিক রেটেড দাবাড়ু কাজী মো. সাইফুল আজমের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী দিনে আজ প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ড…

বিস্তারিত পড়ুন

শেখ রাসেল জাতীয় জুনিয়র দাবা ২৫ ডিসেম্বর শুরু

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (ওপেন ও বালিকা অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ৭ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের ২৩ ডিসেম্বরের মধ্যে ২০০ (দুই শত) টাকা এন্টি ফি ও বয়সের প্রমাণপত্র সহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম এন্ট্রি করার জন্য বলা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

এশিয়ান ইয়ুথ দাবায় শান্তনাসূচক অংশগ্রহণ

সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে অনুষ্ঠিত ২৫তম এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ থেকে কোনো সুসংবাদ বইয়ে আনতে পারলেন না দেশসেরা খুদে দাবাড়ুরা। তারা সাফল্য অর্জনে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারেননি। এমন কি স্ট্যান্ডার্ড, র্যাপিড ও ব্লিটজ এই তিন ক্যাটাগরির দাবায়ও বেশিরভাগ দাবাড়ুরা আন্তর্জাতিক রেটিং খুইয়ে এসেছেন। এর ফলে তাদের জন্য এ আসরটি শান্তনাসূচক অংশগ্রহণ হয়েই থেকেছে। সংযুক্ত আরব…

বিস্তারিত পড়ুন

বিজয় দিবস দাবায় রিয়াদ চ্যাম্পিয়ন

বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় হরিহরপাড়া স্কুলের মোহাম্মদ রিয়াদ রহমান ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের মেহরাব হোসেন রাতুল। অপরদিকে ফিলোসোফিয়া স্কুলের মাবরূর রাদ্ ৩ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়স্থান লাভ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে…

বিস্তারিত পড়ুন