নুরুল ইসলাম স্মৃতি দাবায় ভারতের সৌরভ চ্যাম্পিয়ন
নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। এদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন রানারআপ হয়েছেন। একই পয়েন্ট পেয়ে আমির সোহেল তৃতীয় ও মোহাম্মদ সেলিম চতুর্থ হয়েছেন। অপরদিকে ৪ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে গোলাম সারওয়ার…
