chessbd.com

ফাহাদ এককভাবে শীর্ষে

শেখ কামাল জাতীয় ৪৭তম ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭.৫ পয়েন্ট পেয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন। এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ৫ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও…

বিস্তারিত পড়ুন

এশিয়ান কন্টিনেন্টালে রাজীব ৬৪তম ও জান্নাতুল ৪৮তম

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৯ ম্যাচে ৪ পয়েন্টে পেয়ে ৯২ জনের মধ্যে ৬৪তম হয়েছেন। অন্যদিকে নারী বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ২ পয়েন্ট সংগ্রহ করে ৫০ জনের মধ্যে ৪৮তম হয়েছেন। ভারতের নয়াদিল্লীতে নবম তথা রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাজীব ভারতের আন্তর্জাতিকমাস্টার আভিনাশ রামেশের সাথে ড্র করেন। কিন্তু শেষ রাউন্ডে খেলেননি ক্যান্ডিডেটমাস্টার…

বিস্তারিত পড়ুন

সুব্রত আবারো এককভাবে শীর্ষে

শেখ কামাল জাতীয় ৪৭তম ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৭ পয়েন্ট নিয়ে আবারো এককভাবে শীর্ষে উঠে এসেছেন। এদিকে ৬.৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৭ জন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন- বাংলাদেশ…

বিস্তারিত পড়ুন

সুলতানা কামাল জাতীয় নারী ‘বি’ দাবা ৭ নভেম্বর শুরু

সুলতানা কামাল জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ আগামী ৭ নভেম্বর থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে। অংশগ্রহণে আগ্রহী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রী, বিভিন্ন জেলা, বিভাগ, সার্ভিসেস সংস্থা ও সংগঠনের নারী দাবাড়ুদের জন্য এ আসর উম্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী খেলোয়াড়দের ৬ নভেম্বর রোববারের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম তালিকাভুক্ত করার জন্য বলা হয়েছে। এ চ্যাম্পিয়নশিপ ৭ রাউন্ড সুইস লিগ…

বিস্তারিত পড়ুন

রাজীব জিতেছে, হেরেছে জান্নাতুল

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জয় পেলেও নারী বিভাগে হেরেছে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস। ভারতের নয়াদিল্লীতে আজ বুধবার অষ্টম রাউন্ডের ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব মালদ্বীপের ফিদেমাস্টার মুহাম্মদ সুয়াওকে পরাজিত করেন। কিন্তু নারী বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ভারতের নারী ফিদেমাস্টার সি লক্ষীর কাছে হেরে যান। উল্লেখ্য…

বিস্তারিত পড়ুন