নীড়কে রুখে দিলেন শাকের

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসরের উদ্বোধনী দিনেই আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ গতবারের চ্যাম্পিয়ন বাংলাদশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করে চমক দেখিয়েছেন। তবে গতবারের রানারআপ বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়ে শুভ সূচনা করেছেন। বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ…

বিস্তারিত পড়ুন

কাল থেকে জাতীয় দাবা শুরু

আগামীকাল ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর চূড়ান্ত পর্বের খেলা শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ারের অডিটোরিয়ামে শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ ১৭ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নম্বর ড্র ও টেকনিক্যাল মিটিং অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী খেলোয়াড়দের নম্বর ১. বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ২. কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের…

বিস্তারিত পড়ুন

জাতীয় ‘বি’ দাবায় তাহসিন চ্যাম্পিয়ন

বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ৭ পয়েন্টে নিয়ে রানারআপ হয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল। এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন চতুর্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস…

বিস্তারিত পড়ুন

ফের এককভাবে শীর্ষে তাহসিন

বাংলাদেশ আনসারের ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে ৬.৫ পয়েন্ট নিয়ে ফের এককভাবে শীর্ষে উঠে এসেছেন। এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।…

বিস্তারিত পড়ুন

সাকলাইনের সঙ্গে শীর্ষে মিনহাজ-সুব্রত-তাহসিন

৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৪ জন খেলোয়াড় ৫.৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে ৫ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন।…

বিস্তারিত পড়ুন