খুশবু-তাসনিম শীর্ষে
৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম। এদিকে ৫ পয়েন্ট করে নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও বরিশালের জান্নাতুল প্রীতি দ্বিতীয়স্থানে অবস্থান করছে। আজ ১৮ আগস্ট সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ষষ্ঠ রাউন্ডে নারী ফিদেমাস্টার…
