নীড়কে রুখে দিলেন শাকের
জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসরের উদ্বোধনী দিনেই আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ গতবারের চ্যাম্পিয়ন বাংলাদশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করে চমক দেখিয়েছেন। তবে গতবারের রানারআপ বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়ে শুভ সূচনা করেছেন। বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ…
