গ্র্যান্ডমাস্টার রিফাতকে হারিয়ে বিদায়ী বছরে মাহাথিরের চমক
ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে মতুর্জা মাহাথির ইসলাম গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেছেন। আজ রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে মাহাথির কালো ঘুঁটি নিয়ে ২০ চালে রিফাতকে হারিয়ে চমক দেখান। এদিকে দ্বিতীয় রাউন্ড শেষে ২৯ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ…
