লড়াই করে হারলো কিউবার কাছে
প্রথম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ -এর চতুর্থ রাউন্ডে শক্তিশালী কিউবার কাছে হেরে গেছে বাংলাদেশ দল। সার্বিয়ার বেলগ্রেডে বৃহস্পতিবার রাতে চতুর্থ রাউন্ডে বাংলাদেশ ১.৫-২.৫ গেম পয়েন্টে কিউবার কাছে পরাজিত হয়। প্রথম রাউন্ডে ১-৩ পয়েন্টে সার্বিয়া-১ কাছে লাল-সবুজের দেশ হার দিয়ে শুরু করেছিল। তবে দ্বিতীয় রাউন্ডে ৩-১ পয়েন্টে পানামাকে ও তৃতীয় রাউন্ডে চেক রিপাবলিককে…
