কোনো রকমে কোরিয়ার সঙ্গে ড্র
১৯তম এশিয়ান গেমসের দাবা ডিসিপ্লিনের টিম ইভেন্টে চতুর্থ রাউন্ডে বাংলাদেশ কোনো রকমে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গেম পয়েন্টে ড্র করেছে। চীনের হাংজু শহরে স্ট্যান্ডার্ড দাবার নিয়মানুযায়ী পুরুষ দলগত দাবার চতুর্থ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিকমাস্টার লি জুন হাই ও আন্তর্জাতিকমাস্টার আহন হংজিনকে পরাজিত করেন।…
