নভেম্বরে বিশ্ব নারী দলগত চ্যাম্পিয়নশিপ

স্পেনের ঐতিহ্যবাহী লিনারেস শহরে ফিদে বিশ্ব নারী দলগত চ্যাম্পিয়নশিপ আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে। বিশ্বের ১২টি শক্তিশালী নারী দল নিয়ে অনুষ্ঠিতব্য এ আসর ২৪ নভেম্বর শেষ হবে।

বিশ্ব নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ২০২৩ সালের সেমিফাইনালিস্ট জর্জিয়া, ফ্রান্স, কাজাখস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র; প্রতিটি মহাদেশের শীর্ষস্থানীয় দল চীন (এশিয়া), ইউক্রেন (ইউরোপ), পেরু (আমেরিকা), মিশর (আফ্রিকা); গড় রেটিং অনুসারে শীর্ষ ফেডারেশন (আগস্ট ২০২৫) ভারত, স্বাগতিক স্পেন, ফিদে দল এবং ফিদে সভাপতির মনোনীত দল।

উল্লেখ্য শুরুতে ১২টি দল দুই ভাগে রাউন্ড রবিন লিগে পর্বে দুটি পুলে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর প্রতিটি পুল থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে মোকাবেলা করবে। যার মধ্যে রয়েছে সেমিফাইনাল ও ফাইনাল।