এককভাবে তাহসিন শীর্ষে

বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া টানা চার জয় নিয়ে ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

এদিকে সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

অপরদিকে তিন পয়েন্ট নিয়ে ৮ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, অনত চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ও অমিত বিক্রম রায়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৮ সেপ্টেম্বর সোমবার চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ মো. ইফতেখার আলমকে, ফিদেমাস্টার নাইম হক ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন, অনত চৌধুরী আফনান জারিফ হককে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন শেখ রাশেদুল হাসানকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, ক্যান্ডিডেটমাস্টার রায়ান রশিদ মুগ্ধ ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু তানভীর আলমকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে, গোলাম মোস্তফা ভূঁইয়া এমএম জহিরুল ইসলামকে, আবু হুরায়রা সৌরভ স্বনাভো চৌধুরীকে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদকে, তাশরিক সায়হান শান ফয়সাল হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধান হামিদুল হককে, ক্যান্ডিডেটমাস্টার টুটুল ধর মো. সুলতানকে এবং মো. নাসির উদ্দিন সাদিপ কান্তি দে-কে পরাজিত করেন।

তবে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ অমিত বিক্রম রায়ের সাথে, ফিদেমাস্টার নাইম হক ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনের সাথে, ফিরোজ আহমেদ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের সাথে, যদুনাথ বিশ্বাস ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদের সাথে, মোহাম্মদ শাকের উল্লাহ ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদের সাথে, মো. সুলতান বায়েজিদ আমিন এসএম, কোতায়বা বিপ্লবের সাথে, মো. শরীফুজ্জামান মো. রতন আলীর সাথে ও আসাদুজ্জামান আহাদ সিয়াম চৌধুরীর সাথে ড্র করেন।

আগামীকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩-৩০টায় পঞ্চম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।