নারী দাবা লিগ শুরু

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ২৩ জানুয়ারী নারী দাবা লিগ বোর্ডে গড়িয়েছে। প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ আনসার, পন পাওয়ার চেস ক্লাব ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব স্ব-স্ব খেলায় জয় পেয়েছে।

প্রথম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে, বাংলাদেশ আনসার ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবকে, পন পাওয়ার চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব নারী দলকে পরাজিত করে।

আগামীকাল ২৪ জানুয়ারি বিকেল ৩-৩০ টায় দ্বিতীয় রাউন্ডে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব ও মানহা’স ক্যাসেল, বাংলাদেশ আনসার ও পন পাওয়ার চেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব ও বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ নৌবাহিনী ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব মোকাবিলা করবে।