এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি ও আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মো. আসাদুজ্জামান এর স্নেহময়ী মা আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
লিভার সিরোসিসে নয় মাস সুস্থ অবস্থায় গত রাতে ৩.১৫ মিনিটে পবিত্র মাহে রমজানে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মো. আসাদুজ্জামান এর মাতার মৃত্যুতে চেসবিডি.কমের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফুর রহমান, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর সভাপতি এনায়েত হোসেন, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি রাহাত হোসেন ও বাংলাদেশ চেস এরিনা ক্লাবের শাকিল আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া বিভিন্ন সংগঠক, সংগঠন, দাবা বিচারক ও খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
