প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের সপ্তম রাউন্ডে হেরেও শীর্ষে অবস্থান করছে তিতাস ক্লাব। ৩০ এপ্রিল গুরুত্বপূর্ণ ম্যাচে তিতাস ক্লাব ১.৫-২.৫ পয়েন্টে মানহা’স ক্যাসেসের কাছে পরাজিত হয়।
তারপরও সপ্তম রাউন্ডে শেষে তিতাস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে মানহা’স ক্যাসেল দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ১০ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, স্পোর্টস বাংলা ও লিওনাইন চেস ক্লাব।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এদিন বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে, লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে ও দীপালী মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।
তবে স্পোর্টস বাংলা ২-২ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সাথে ড্র করেছে।
অষ্টম রাউন্ডের খেলা ১ মে বিকেল সাড়ে তিনটায় একই স্থানে শুরু হবে।
