জয় পেলেন রাজীব, জান্নাতুল পেলেন বাই
এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জয় পেলেও নারী জাতীয় চ্যাম্পিয়ন নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস বাই পেয়েছেন। ভারতের নয়াদিল্লীতে আজ সোমবার ষষ্ঠ রাউন্ডের ওপেন বিভাগে রাজীব ভারতের আন্তর্জাতিকমাস্টার দিনেশ কুমার শর্মাকের পরাজিত করেন। তিনি সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৩৯ চালে জয় লাভ করেন। এদিকে জান্নাতুল ফেরদৌস এ…
