তারুণ্যের দাবা উৎসব শুরু
তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ বালক ও বালিকা দাবা প্রতিযোগিতা আজ ৯ ফেব্রুয়ারি রোববার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। পাঁচদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১২টি ক্যাটাগরিতে ১২৫ জন বালক ও ৫৮ জন বালিকাসহ…
