chessbangladesh.com

নোশিনকে হারিয়ে শীর্ষে আলো

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো টানা তিন জয় নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন। তবে আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ। এদিকে দুই পয়েন্ট সংগ্রহ করে চার জন খেলোয়াড় তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী…

বিস্তারিত পড়ুন

নোশিন ও আলো শীর্ষে

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো পূর্ণ দুই পয়েন্ট নিয়ে ৪৩তম জাতীয় নারী দাবা প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ২১ অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে এবং নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার…

বিস্তারিত পড়ুন

রানী হামিদকে হারিয়ে নোশিনের শুভসূচনা

জাতীয় নারী দাবা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ডের খেলায় গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২০ অক্টোবর সোমবার বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে হারিয়ে শুভ সূচনা করেছেন। এদিকে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন হারিয়েছেন নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার…

বিস্তারিত পড়ুন

জাতীয় নারী দাবা সোমবার শুরু

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের ৪৩তম আসরের চূড়ান্ত পর্বের খেলা আগামীকাল ২০ অক্টোবর সোমবার থেকে বোর্ডে গড়াচ্ছে। গতকাল ১৯ অক্টোবর রোববার টেকনিক্যাল মিটিং ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের নম্বর ড্র শেষে সিডেড নম্বর নিধারিত হয়েছে। নম্বর ড্র অনুযায়ী তারা হলেন: ১. বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, ২. বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, ৩. বাংলাদেশ আনসারের নারী…

বিস্তারিত পড়ুন

জাতীয় নারী দাবার নম্বর ড্র ১৯ অক্টোবর

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের ৪৩তম আসরের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নম্বর ড্র এবং টেকনিক্যাল মিটিং আগামীকাল ১৯ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এ বছর চূড়ান্ত পর্বে ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। তারা হলেন গতবারের চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী আন্তর্জাতিকমাস্টার…

বিস্তারিত পড়ুন