chessbd.com

হাঙ্গেরিতে তাহসিন সপ্তম

সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স ‌‌’এ’ টুর্নামেন্টে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সপ্তম হয়েছেন। ৯ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে তাহসিন ষষ্ঠ স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে সপ্তম স্থান লাভ করেন। হাঙ্গেরির বুদাপেস্টে ২৯ মার্চ সকালে নবম তথা শেষ রাউন্ডে তাহসিন (২৩২৭) স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার অ্যাকজেল গ্রেগরির (২৪৮৭) সঙ্গে কৃতিত্বপূর্ণ ড্র করেন। এ…

বিস্তারিত পড়ুন

হাঙ্গেরির GMকে রুখে দিলেন তাহসিন

সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার বারসেজ ডেভিডকে রুখে দিয়েছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। হাঙ্গেরির বুদাপেস্টে ২৮ মার্চ রাতে অষ্টম রাউন্ডে তাহসিন (২৩২৭) ডেভিডের (২৪০৮) সঙ্গে ২১ চালে ড্র করেন। এর আগে একই দিন সকালে সপ্তম রাউন্ডে তাহসিন (২৩২৭) ৪৮ চালে কাজাকস্তানের ফিদেমাস্টার মোলডাগালি বেকসুলতানের (২৩৯৮) কাছে হেরে যান। এর ফলে…

বিস্তারিত পড়ুন

জয়ে ফিরেছেন তাহসিন

সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে জয়ে ফিরেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। হাঙ্গেরির বুদাপেস্টে ২৭ মার্চ রাতে ষষ্ঠ রাউন্ডে তাহসিন (২৩২৭) ভারতের ফিদেমাস্টার শান্তি জ্যাককে (২৩৩৬) পরাজিত করেছেন। এর ফলে ৬ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে তাহসিন ১০ জনের মধ্যে ২ জনের সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছেন। এ আসরে তাহসিন প্রথম রাউন্ডে হার দিয়ে…

বিস্তারিত পড়ুন

পরপর টানা দুই রাউন্ড হেরে গেলেন

ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের চতুর্থ ও পঞ্চম অর্থাৎ টানা দুই রাউন্ড হেরে গেলেন। হাঙ্গেরির বুদাপেস্টে ২৬ মার্চ তাহসিন (২৩২৭) চতুর্থ রাউন্ডে সার্বিয়ার গ্র্যান্ডমাস্টার পেপ মিসার (২৪৫৭) এবং পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার উসকভ আর্টেমের (২৪৬১) কাছে পরাজিত হয়েছেন। এ আসরে তাহসিন হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে জয়…

বিস্তারিত পড়ুন

বুদাপেস্টে তাহসিনের হার দিয়ে শুরু

ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের প্রথম রাউন্ড হার দিয়ে শুরু করলেও পরবর্তী টানা দুই রাউন্ড জয় পেয়েছেন। এর ফলে ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন। হাঙ্গেরির বুদাপেস্টে রোববার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২৭) প্রথম রাউন্ডে ভারতের ফিদেমাস্টার বোরগাওকার অক্ষয়ের (২৪১৮) কাছে…

বিস্তারিত পড়ুন