টানা দুই জয়ে ৮ জন শীর্ষে

আমন্ত্রণমূলক আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় নিয়ে ৮ জন পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন। তারা হলেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, তানভীর আলম ও আফনান জারিফ হক। এদিকে দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার…

বিস্তারিত পড়ুন

আমন্ত্রণমূলক আন্তর্জাতিক দাবা শুরু

৫ আগস্ট জুলাই গণ-অভ্যূত্থান উদযাপন উপলক্ষে আজ ৭ আগস্ট থেকে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। আইসিটি বিভাগের শেওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারে শুরু হওয়া এ প্রতিযোগিতায় একজন আন্তর্জাতিকমাস্টার, একজন নারী আন্তর্জাতিকমাস্টার, ৮ জন ফিদেমাস্টার, ৭ জন ক্যান্ডিডেটমাস্টার ও ৩ জন নারী ক্যান্ডিডেটমাস্টারসহ ৩৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে ১৬ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়…

বিস্তারিত পড়ুন

১৪ আগস্ট থেকে জাতীয় নারী দাবার বাছাইপর্ব

জাতীয় নারী দাবা প্রতিযোগিতার ৪৩তম আসর সামনে রেখে জাতীয় নারী দাবার বাছাইপর্বখ্যাত ‘বি’ চ্যাম্পিয়নশিপ আগামী ১৪ আগস্ট থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে। অংশগ্রহণে আগ্রহী নারী, বালিকা ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ১৩ আগস্টের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে (ক্রীড়া কক্ষ, তৃতীয় তলা, পুরাতন ভবন, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩ পুরানা পল্টন, ঢাকা-১০০০) নাম জমা দিতে বলা…

বিস্তারিত পড়ুন

পন পাওয়ার চেস ক্লাবের আন্তর্জাতিক ভেন্যুর উদ্বোধন আজ

খুব বেশি দিনের কথা নয়। এমন কি, বছরও পার হয়নি। আসছে ২০ অক্টোবর ‘পন পাওয়ার চেস ক্লাব’ এক বছরে পা রাখতে যাচ্ছে। অথচ এরই মধ্যে এ ক্লাবটি দাবাড়ুদের মধ্যে একটা আস্থার আর সম্ভাবনার জায়গা তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় আজ ৫ আগস্ট মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপায়ন টাউনে আন্তর্জাতিক মানের দাবা ভেন্যু উদ্বোধন করতে যাচ্ছে। এ ভেন্যুতে দাবাড়ুদের…

বিস্তারিত পড়ুন

প্রথম বিভাগ লিগে ইসফট অপরাজিত চ্যাম্পিয়ন

প্রথম বিভাগ দাবা লিগে ৯ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে ইসফট এরিনা চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দলটির হয়ে শিরোপা জয় করেন নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, দেলোয়ার হোসেন ও মো. আনিচুজ্জামান জুয়েল (অধিনায়ক)। তবে ১৪ পয়েন্ট নিয়ে ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টের মাধ্যমে সাধারণ বীমা কর্পোরেশন…

বিস্তারিত পড়ুন