সকালে ড্র, বিকেলে হার

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ ম্যাচে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। আজ (২ জুলাই) রোববার থাইল্যান্ডের চিয়াং মাই শহরে সপ্তম রাউন্ডে ফাহাদ সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার লিউ জিয়াগির কাছে হেরে যান। তবে এর আগে ষষ্ঠ রাউন্ডে রাশিয়ার সেক কনস্টানটিনের সঙ্গে ড্র করেন।

বিস্তারিত পড়ুন

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবায় ব্রোঞ্জ জিতলেন মুগ্ধ

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ র‌্যাপিড অনুর্ধ্ব-৮ বিভাগে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ ব্রোঞ্জ পদক জয় করেছেন। তিনি ৭ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। অপরদিকে অনূর্ধ্ব-১৪ বিভাগে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৭ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠস্থান লাভ করেন। কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে আজ (১ জুলাই) শনিবার র‌্যাপিড ইভেন্ট অনুষ্ঠিত হয়। তবে আগামীকাল (২ জুলাই)…

বিস্তারিত পড়ুন

গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করলেন ফাহাদ

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে গতকাল (৩০ জুন) আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শারীরিক অসুস্থতার কারণে চতুর্থ রাউন্ড খেলতে না পারলেও আজ (১ জুলাই) ফের বোর্ডে ফিরেছেন। থাইল্যান্ডের চিয়াং মাই শহরে আজ পঞ্চম রাউন্ডে তিনি ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন ভান হাইয়ের সাথে ড্র করেন। উল্লেখ্য গতকাল শুক্রবার চতুর্থ রাউন্ডে ফাহাদ শারীরিক অসুস্থতার কারণে চীনের…

বিস্তারিত পড়ুন

অসুস্থতায় ওয়াকওভার দিলেন

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ ম্যাচে ২.৫ পয়েন্ট নিয়ে ৪ জনের সঙ্গে শীর্ষে ছিলেন। কিন্তু দারুণ ফর্মে থাকা ফাহাদ আজ (৩০ জুন) শুক্রবার শারিরীক অসুস্থতার কারণে চতুর্থ রাউন্ডে বোর্ডে নামতে পারেননি। ফলে তার প্রতিপক্ষ চীনের গ্র্যান্ডমাস্টার জু ইউয়ি ওয়াকওভার পেয়েছেন।

বিস্তারিত পড়ুন

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবায় দুই দাবাড়ু

কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে আগামী ১ জুলাই হতে ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এ আসরে বাংলাদেশের দুই দাবাড়ু অংশ নিতে যাচ্ছেন। অংশগ্রহণকারী দাবাড়ুরা হলেন অনূর্ধ্ব-৮ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ও ফিদেমাস্টার মনন রেজা নীড়। উভয় খেলোয়াড় তাদের অভিভাবকের সঙ্গে আজ (২৯ জুন) শুক্রবার কিরগিজস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বিস্তারিত পড়ুন