ফের এককভাবে শীর্ষে তাহসিন
বাংলাদেশ আনসারের ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে ৬.৫ পয়েন্ট নিয়ে ফের এককভাবে শীর্ষে উঠে এসেছেন। এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।…
