ইন্টার ইউনির্ভাসিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু
ইন্টার ইউনির্ভাসিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, বাংলাদেশ সুইমিং…
