অসুস্থতায় ওয়াকওভার দিলেন

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ ম্যাচে ২.৫ পয়েন্ট নিয়ে ৪ জনের সঙ্গে শীর্ষে ছিলেন। কিন্তু দারুণ ফর্মে থাকা ফাহাদ আজ (৩০ জুন) শুক্রবার শারিরীক অসুস্থতার কারণে চতুর্থ রাউন্ডে বোর্ডে নামতে পারেননি। ফলে তার প্রতিপক্ষ চীনের গ্র্যান্ডমাস্টার জু ইউয়ি ওয়াকওভার পেয়েছেন।

বিস্তারিত পড়ুন

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবায় দুই দাবাড়ু

কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে আগামী ১ জুলাই হতে ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এ আসরে বাংলাদেশের দুই দাবাড়ু অংশ নিতে যাচ্ছেন। অংশগ্রহণকারী দাবাড়ুরা হলেন অনূর্ধ্ব-৮ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ও ফিদেমাস্টার মনন রেজা নীড়। উভয় খেলোয়াড় তাদের অভিভাবকের সঙ্গে আজ (২৯ জুন) শুক্রবার কিরগিজস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে চার জনের সঙ্গে ফাহাদ শীর্ষে

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ ম্যাচে ২.৫ পয়েন্ট নিয়ে ৪ জনের সঙ্গে শীর্ষে রয়েছেন। থাইল্যান্ডের চিয়াং মাই শহরে আজ (২৯ জুন) বৃহস্পতিবার) সকালে দ্বিতীয় রাউন্ডে ফাহাদ ভিয়েতনামের ফিদেমাস্টার ইয়েন কুওক হাইকে পরাজিত করেন। তবে বিকালে তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার সিদ্ধার্থ জগদিশের সঙ্গে ড্র করেন। আগামীকাল (৩০ জুন)…

বিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে ফাহাদের জয় দিয়ে শুরু

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজে জয় দিয়ে শুরু করেছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। থাইল্যান্ডের চিয়াং মাই শহরে আজ (২৮ জুন) বুধবার প্রথম রাউন্ডে তিনি স্বাগতিক থাইল্যান্ডের ফিদেমাস্টার ভিওয়াতানাদাতে পম্পপংকে পরাজিত করেন। এ সিরিজের মাস্টার্স সেকশনে ১৩টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জাতিকমাস্টার ও ১১ জন ফিদেমাস্টারসহ মোট ৩৬ জন…

বিস্তারিত পড়ুন

শীর্ষে ফাহাদ, রাজীব ও তাহসিন

বঙ্গবন্ধু এশিয়ান জোন ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে তৃতীয় রাউন্ড শেষে ৩ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এদিকে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন ৭ জন খেলোয়াড়। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার শেখ…

বিস্তারিত পড়ুন