হেরে গিয়ে তৃতীয়স্থানে নীড়
থাইল্যান্ডে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ও নারায়ণগঞ্জের ফিদেমাস্টার মনন রেজা নীড় কাজাকস্তানের আন্তর্জাতিকমাস্টার উরাজায়েভ আরিস্তানবেগের কাছে পরাজিত হয়েছেন। আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার নীড় সাদা ঘুঁটি নিয়ে রুইলোপেজ ওপেনিং পদ্ধতিতে ৫৭ চালে হেরে যান। এর ফলে ৪.৫ পয়েন্ট নিয়ে নীড় ২২ জনের সাথে তৃতীয়স্থানে রয়েছেন। এদিকে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু…
