প্রতিবন্ধী দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ২৮তম
উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকন্দে তৃতীয় ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিসেবিলিটিজে ৪১টি দলের মধ্যে ২৮তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। সাত রাউন্ডের সুইস লিগ পদ্ধতির প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে। বাংলাদেশ দলের হয়ে খেলেছেন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, মোহাম্মদ ওবায়দুল ইসলাম, নুরনাহার তনিমা ও মো. আক্তার হোসেন। দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন…
