ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশনের চমক
।। আবু মুসা হাসান, লন্ডন থেকে ।। বিলেত প্রবাসী বাঙালি দাবাড়ুদের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশন (বিবিসিএ) সদ্যসমাপ্ত ব্রিটিশ চেস চ্যাম্পিয়নশিপের র্যাপিড টুর্নামেন্ট ও অনূর্ধ্ব-২০০০ রেটিং ক্যাটাগরি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে। লিভারপুলে গত ৯ আগস্ট ব্রিটিশ চেস চ্যাম্পিয়নশিপের র্যাপিড টুর্নামেন্টে ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশনের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে অনূর্ধ্ব-২০০০ রেটিং ক্যাটাগরি টুর্নামেন্টে…
