chessbangladesh.com

জাতীয় নারী দাবার বাছাইপর্ব শুরু

জাতীয় নারী দাবার বাছাইপর্বখ্যাত ৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আটদিনব্যাপী এ আসরে ৩ জন নারী ফিদেমাস্টার ও ৭ জন নারী ক্যান্ডিডেটমাস্টারসহ রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলার ৬৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। উদ্বোধানী দিনে প্রথম রাউন্ডে ৩১…

বিস্তারিত পড়ুন

অপরাজিত চ্যাম্পিয়ন সাকলাইন

৫ আগস্ট জুলাই গণ-অভ্যূত্থান উপলক্ষে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন তিতাস ক্লাবের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এদিকে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস তৃতীয় , বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার…

বিস্তারিত পড়ুন

এক ম্যাচ আগেই সাকলাইন চ্যাম্পিয়ন

এক ম্যাচ হাতে রেখেই আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। আগামীকাল নিয়মরক্ষার ম্যাচে সাকলাইন শেষ রাউন্ডে অনত চৌধুরীর সঙ্গে মোকাবেলা করবেন। এদিকে রানারআপ লড়াইয়ে ৪.৫ পয়েন্ট নিয়ে ৫ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত…

বিস্তারিত পড়ুন

নারী ফিদেমাস্টার খেতাব পেলেন খুশবু

বাংলাদেশ নৌবাহিনীর কৃতী দাবাড়ু ওয়ারসিয়া খুশবু ‘নারী ক্যান্ডিডেটমাস্টার’ থেকে অবশেষে ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন করেছেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সবশেষ আগস্ট মাসের রেটিং তালিকায় তার স্ট্যান্ডার্ড রেটিং ২১৪৫ হওয়ায় আন্তর্জাতিক দাবা ফেডারেশন তাকে ‘নারী ফিদেমাস্টার’ উপাধিতে ভূষিত করেছে। নিয়ম অনুযায়ী একজন নারী ২১০০ বা তার বেশী স্ট্যান্ডার্ড রেটিং করলে তিনি ‘নারী ফিদেমাস্টার’ খেতাবের জন্য আবেদন করতে…

বিস্তারিত পড়ুন

সুব্রতকে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন সাকলাইন

স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়ে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় টানা পাঁচ জয় নিয়ে তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এককভাবে শীর্ষে উঠে এসেছেন। এদিকে তিতাস ক্লাবের অপর ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে চার পয়েন্ট সংগ্রহ করে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো….

বিস্তারিত পড়ুন