এককভাবে শীর্ষে উঠে এলেন নীড়

বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ৪ পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন। এদিকে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। অপরদিকে ৩ পয়েন্ট নিয়ে ৪ জন তৃতীয়স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন…

বিস্তারিত পড়ুন

রাজীব সঙ্গে নীড় শীর্ষে

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ৩ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। এদিকে আড়াই পয়েন্ট নিয়ে ৫ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং…

বিস্তারিত পড়ুন

নীড় ও তাহসিন শীর্ষে

বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তবে ২ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের ৪ জন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।…

বিস্তারিত পড়ুন

শীর্ষে নিয়াজ-জিয়া-রাজীব-নীড়-তাহসিন

৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে আজ সোমবার ২৪ জুন বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৩) বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন (রেটিং-২২২৮)-কে, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২২৪১) বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ (রেটিং-২১১২)-কে এবং রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায় (রেটিং-১৯৮৯) বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম…

বিস্তারিত পড়ুন

জাতীয় দাবা শুরু

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতা আজ রোববার (২৩ জুন) থেকে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৬৫) বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী (রেটিং-২১৩২)-কে, বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৩১৭) রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায় (রেটিং-১৯৮৯)-কে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৪৪৫) বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু…

বিস্তারিত পড়ুন