ফাহাদের ড্র দিয়ে শুরু

গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের লক্ষে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ড্র দিয়ে শুরু করেছেন। ভিয়েতনামের হ্যানয় শহরে আজ মঙ্গলবার হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা টুর্নামেন্টে তিনি ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে মিনের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ৪০ চালে ড্র করেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে…

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দাবা : স্ট্যান্ডার্ডে স্বর্ণাভো, ব্লিটজে হানিফ চ্যাম্পিয়ন

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দাবা প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৮ স্ট্যান্ডার্ড ইভেন্টে ৫ ম্যাচে ৪.৫ পয়েন্ট পেয়ে স্বর্ণাভো চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সমান ৪ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ঐতিহ্য বড়ুয়া রানারআপ, আবিদ হাসান তৃতীয়, কাজী ফারাব সামিন চতুর্থ, সিয়াম চৌধুরী পঞ্চম এবং রায়য়ান রশিদ মুগ্ধ ষষ্ঠ হয়েছেন। এদিকে অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরিতে ৩…

বিস্তারিত পড়ুন

কমনওয়েলথ (ওপেন অনূর্ধ্ব-১০) দাবায় মুগ্ধ পঞ্চম

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ ৯ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছে। রেটিং অনুযায়ী মুগ্ধ এ আসরের শীর্ষবাছাই দাবাড়ু ছিল। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে টানা ৯ জয় নিয়ে এ চ্যাম্পিয়নশিপের চতুর্থ শীর্ষবাছাই ভারতের রাহুল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নবম বা শেষ রাউন্ডে…

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার ইয়াপকে হারালো মুগ্ধ

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ জয় পেয়েছে। মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৬ ফেব্রুয়ারি অষ্টম রাউন্ডে তিনি মালয়েশিয়ার ইয়াপ রে জিনকে পরাজিত করেন। উল্লেখ্য মুগ্ধ ৮ ম্যাচে এ নিয়ে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করেছে।

বিস্তারিত পড়ুন

হেরে গেলো মুগ্ধ

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেছেন। মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৫ ফেব্রুয়ারি রোববার সপ্তম রাউন্ডে ভারতের আরিত কাপিল মুগ্ধকে পরাজিত করে। উল্লেখ্য মুগ্ধ ৭ ম্যাচে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে নবমস্থানে অবস্থান করছে।

বিস্তারিত পড়ুন