বিশ্ব জুনিয়রে তাহসিন ৫১ ও নীড় ৮৩তম

বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৫১তম এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৫.৫ পয়েন্ট নিয়ে ৮৩তম হয়েছেন। মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে ৭ মার্চ রাতে একাদশ তথা শেষ রাউন্ডে তাহসিন ও নীড় উভয়েই পরাজিত হয়েছেন। তাহসিন ইসরাইলের গ্র্যান্ডমাস্টার সোকোলোভস্কি ইয়াহলির কাছে এবং নীড় চীনের কাও কিংফেং এর কাছে হেরে যান।…

বিস্তারিত পড়ুন

আবারো ড্র করলেন তাহসিন-নীড়

মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ড্র করেছেন। ৬ মার্চ রাতে দশম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কাজাখস্তানের আন্তর্জাতিকমাস্টার আনসাট আলদিয়ারের সাথে এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় স্লোভাকিয়ার আন্তর্জাতিকমাস্টার বোচনিক্কা ভ্লাদিমিরের সাথে ড্র করেছেন। আজ ৭ মার্চ রাতে একাদশ তথা শেষ রাউন্ডের খেলায়…

বিস্তারিত পড়ুন

ড্র দিয়ে কাটালো তাহসিন-নীড়ের দিন

মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৫.৫ পয়েন্ট এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। ৫মার্চ রাতে নবম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কালো ঘুঁটি নিয়ে কুইনস্ পন ওপেনিংয়ের কোলে সিস্টেমে ৩১ চালে কানাডার আন্তর্জাতিকমাস্টার আটানাসোভ এন্টোনির সাথে ড্র করেন। এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়…

বিস্তারিত পড়ুন

নীড়ের জয়, তাহসিনের হার

বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় জয় পেয়েছেন। কিন্তু হেরে গেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে ৪ মার্চ রাতে অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাদা ঘুঁটি নিয়ে ক্যাটালন পদ্ধতিতে খেলে ৪৩ চালে মেক্সিকোর আন্তর্জাতিকমাস্টার গালাভিজ মেডিনা সিয়ন রাদামানটিসের কাছে হেরে যান। এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় এস্তোনিয়ার ফিদ…

বিস্তারিত পড়ুন

বিশ্ব জুনিয়র দাবায় তৃতীয় স্থানে তাহসিন

ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৭ খেলায় ৫ পয়েন্ট সংগ্রহ করে ৯ জন সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় ৩.৫ পয়েন্ট পেয়ে ৮৭তম স্থানে অবস্থান করেছেন। মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে ৩ মার্চ রাতে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আজারবাইজানের আন্তর্জাতিকমাস্টার তালিবোভ শিরোগলানকে পরাজিত করেন।…

বিস্তারিত পড়ুন