ওয়েস্টার্ন এশিয়ায় নীড় শীর্ষে, দ্বিতীয়স্থানে মুগ্ধ

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরির তৃতীয় রাউন্ড শেষে ফিদেমাস্টার মনন রেজা নীড় ২.৫ পয়েন্ট নিয়ে ৩ জনের সঙ্গে শীর্ষে রয়েছেন। তবে ওপেন অনূর্ধ্ব-৮ ক্যাটাগরিতে রায়ান রশিদ মুগ্ধ ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৯ জনের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন। আজ (৩ জুলাই) সোমবার তৃতীয় রাউন্ডে নীড় শ্রীলঙ্কার পিয়ুমানথা থিশাল মানজিতকে পরাজিত করেন এবং…

বিস্তারিত পড়ুন

ফাহাদ-ইজিয়াং পয়েন্ট ভাগাভাগি

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছেন। আজ (৩ জুলাই) সোমবার থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অষ্টম রাউন্ডে ফাহাদ চীনের ওয়ে ইজিয়াংয়ের সঙ্গে ড্র করেন। আগামীকাল (৪ জুলাই) মঙ্গলবার ফাহাদ শেষ রাউন্ডে ভিয়েতনামের ক্যান্ডিডেটমাস্টার দিনহ নোহ কিয়েটের সঙ্গে মোকাবেলা করবেন।

বিস্তারিত পড়ুন

মুগ্ধ শীর্ষে, দ্বিতীয়স্থানে নীড়

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ আজ (২ জুলাই) রোববার থেকে কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দ্বিতীয় রাউন্ড শেষে অনূর্ধ্ব-৮ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ দুই ম্যাচে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে ৩ জনের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। অপরদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগে নারায়ণগঞ্জের ফিদেমাস্টার মনন রেজা নীড় জয়ী দুই ম্যাচে দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থানে…

বিস্তারিত পড়ুন

সকালে ড্র, বিকেলে হার

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ ম্যাচে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। আজ (২ জুলাই) রোববার থাইল্যান্ডের চিয়াং মাই শহরে সপ্তম রাউন্ডে ফাহাদ সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার লিউ জিয়াগির কাছে হেরে যান। তবে এর আগে ষষ্ঠ রাউন্ডে রাশিয়ার সেক কনস্টানটিনের সঙ্গে ড্র করেন।

বিস্তারিত পড়ুন

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবায় ব্রোঞ্জ জিতলেন মুগ্ধ

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ র‌্যাপিড অনুর্ধ্ব-৮ বিভাগে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ ব্রোঞ্জ পদক জয় করেছেন। তিনি ৭ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। অপরদিকে অনূর্ধ্ব-১৪ বিভাগে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৭ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠস্থান লাভ করেন। কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে আজ (১ জুলাই) শনিবার র‌্যাপিড ইভেন্ট অনুষ্ঠিত হয়। তবে আগামীকাল (২ জুলাই)…

বিস্তারিত পড়ুন