পানামাকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ
প্রথম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ আসরের দ্বিতীয় রাউন্ডে এসে কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সার্বিয়ার বেলগ্রেড শহরে মঙ্গলবার রাতে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে পানামাকে। যদিও প্রথম রাউন্ডে লাল-সবুজের দেশ ১-৩ পয়েন্টে হেরে ছিল সার্বিয়া-১ এর কাছে। পানামার বিপক্ষে যথাক্রমে বাংলাদেশের সৈয়দ এজাজ হোসেন (রেটিং-১৯৫২) ওসোরিও জেসুস ক্যামিলো (১৮৫৯)…
