আন্তর্জাতিক দাবাড়ু আসাদুজ্জামানের স্নেহময়ী মা আর নেই

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি ও আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মো. আসাদুজ্জামান এর স্নেহময়ী মা আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। লিভার সিরোসিসে নয় মাস সুস্থ অবস্থায় গত রাতে ৩.১৫ মিনিটে পবিত্র মাহে রমজানে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মো. আসাদুজ্জামান…

বিস্তারিত পড়ুন

ফাহাদ-ড্যানিয়েল পয়েন্ট ভাগাভাগি

হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় ২০ মার্চ বিকেলে তৃতীয় রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিলিপাইনের আন্তর্জাতিকমাস্টার কুইজন ড্যানিয়েলের সাথে ড্র করেছেন। ভিয়েতনামের হ্যানয় শহরে ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ড্যানিয়েলের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ৩১ চালে ড্র করেন। এর ফলে ৩ ম্যাচে ফাহাদের সংগ্রহ এখন ১ পয়েন্ট। ২১ মার্চ চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের ফিদেমাস্টার…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় রাউন্ডে হেরেই গেলেন

হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় আগের (১৯ মার্চ) দিন প্রথম রাউন্ডে ড্রয়ের মুখ দেখলেও আজ (২০ মার্চ) দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ভিয়েতনামের হ্যানয় শহরে তিনি কালো ঘুঁটি নিয়ে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিকমাস্টার সেতইয়াকি আজারইয়া জোদির কাছে পরাজিত হয়েছেন। এর ফলে ২ ম্যাচে ফাহাদের সংগ্রহ অর্ধ পয়েন্ট।

বিস্তারিত পড়ুন

ফাহাদের ড্র দিয়ে শুরু

গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের লক্ষে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ড্র দিয়ে শুরু করেছেন। ভিয়েতনামের হ্যানয় শহরে আজ মঙ্গলবার হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা টুর্নামেন্টে তিনি ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে মিনের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ৪০ চালে ড্র করেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে…

বিস্তারিত পড়ুন