সায়ানের কাছে হেরে গেল রাশিয়ান গ্র্যান্ডমাস্টার

বাংলাদেশ জাতীয় দলের খন্ডকালীন কোচ রাশিয়ার গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভের সঙ্গে সাইমালটেনিয়াস চেস টুর্নামেন্টে ঢাকা চেস একাডেমির ছাত্র সায়ান মেহরাব জয় পেয়েছেন। গ্র্যান্ডমাস্টার কিরিয়াকভকে পরাজিত করে সায়ান চাঞ্চল্য সৃষ্টি করেন। এদিকে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু এবং সাফায়েত কিবরিয়া আজান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভকে হারাতে না পারলেও রুখে দিয়েছেন। তার বিপক্ষে ড্র করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য…

বিস্তারিত পড়ুন

কাজাখস্তানের বিশেষ দাবা অলিম্পিয়াড ১৯ অক্টোবর শুরু

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দ্বিতীয় দাবা অলিম্পিয়াড আগামী ১৯ অক্টোবর থেকে কাজাখস্তানের আস্তানায় শুরু হতে যাচ্ছে। ৩৪টি দলের অংশগ্রহণে যা ২৬ অক্টোবর শেষ হবে। এ অলিম্পিয়াড বিশ্বজুড়ে ৩৪টি দলকে একত্রিত করবে। যাদের মধ্যে দৃষ্টি, শ্রবণ এবং শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় থাকবে। প্রতিটি দলে চারজন খেলোয়াড় (প্রতিটি লিঙ্গ থেকে কমপক্ষে একজন), একজন অধিনায়ক/সংরক্ষিত খেলোয়াড় এবং একজন সঙ্গী থাকবে।…

বিস্তারিত পড়ুন

ডিভিশনাল সিরিজ দাবায় সুব্রত চ্যাম্পিয়ন

ডিভিশনাল সিরিজ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৮ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। তবে একই পয়েন্ট পেয়ে জনতা ব্যাংকের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানারআপ, চেকমেট-এর ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন তৃতীয় ও আবদুর নুর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান লাভ করেন। উল্লেখ্য…

বিস্তারিত পড়ুন

জাতীয় জুনিয়র বালিকা দাবায় নতুন চ্যাম্পিয়ন খুশবু

জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ৪২তম আসরে বালিকা বিভাগে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু। তবে কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো রানারআপ হয়েছেন। খুশবু ও আলো উভয়ে ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে খুশবু শিরোপা জয় করেন এবং আলো রানারআপ হন। তবে সাত পয়েন্ট নিয়ে জিন্নাত আক্তার শাহনাজ…

বিস্তারিত পড়ুন

জাতীয় জুনিয়র দাবায় সাকলাইনের শিরোপা অক্ষুন্ন

জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ৪২তম আসরে ওপেন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি শিরোপা অক্ষুন্ন রেখেছেন। তিনি ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। এদিকে সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে ৮ জন টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে এতিহ্য বড়ুয়া রানারআপ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী তৃতীয়, মুহতাদি তাজওয়ার নাশিদ চতুর্থ,…

বিস্তারিত পড়ুন