এক ম্যাচ হাতে রেখেই ওয়াদিফা চ্যাম্পিয়ন

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-২০ বালিকা দাবা প্রতিযোগিতায় টানা আট জয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছেন। আগামীকাল ৩১ ডিসেম্বর নবম তথা শেষ রাউন্ডে তিনি নিয়মরক্ষার ম্যাচে জান্নাতুল প্রীতির সঙ্গে মোকাবেলা করবেন। এদিকে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু ৬.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ৬ পয়েন্ট পেয়ে মানিকগঞ্জের…

বিস্তারিত পড়ুন

ওয়ালটন আন্তর্জাতিক দাবা শুরু

ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা আজ ৩০ ডিসেম্বর শনিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন। প্রথম রাউন্ড শেষে ৬০ জন স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার…

বিস্তারিত পড়ুন

জাতীয় জুনিয়র ওপেনে নীড়-সাকলাইন ও বালিকায় ওয়াদিফা শীর্ষে

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ও পাবনার ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। এদিকে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। অপরদিকে ৫.৫ পয়েন্ট…

বিস্তারিত পড়ুন

দেশের নতুন ফিদে আরবিটার রাহাত

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেন ফিদে আরবিটারের খেতাব পেয়েছেন। বিশ্ব দাবা সংস্থা ১৫ ডিসেম্বর তার এ খেতাব অনুমোদিত করে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় আরবিটারের দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত জীবনে রাহাত হোসেন বিবাহিত এবং এক সন্তানের জনক। বর্তমানে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত…

বিস্তারিত পড়ুন

জাতীয় জুনিয়র দাবায় তাহসিন-ওয়াদিফা শীর্ষে

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। এদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড়, পাবনার ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী ও তাশরিক সায়হান শান। অপরদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন…

বিস্তারিত পড়ুন