অনিয়মের অভিযোগ, ডিএসএ বলছে নিয়ম মেনেই প্রতিযোগিতা হয়েছে

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ-অনুযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, জেলার বেশকিছু দাবাড়ুরা এতোটাই ক্ষুদ্ধ যে, বিষয়টি তারা বাংলাদেশ দাবা ফেডারেশন পর্যন্ত গড়িয়েছে। জেলার আন্তর্জাতিক রেটেড দাবাড়ু সাব্বির আহমেদ সেন্টু বলেন, অধিকাংশ দাবাড়ুরাই জানে না কবে জেলা দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। তাদের অভিযোগ- একটি পক্ষকে সুবিধা দিতেই নামকাওয়াস্তে জেলা দাবার…

বিস্তারিত পড়ুন

শেখ কামাল জাতীয় ’বি’ দাবা আজ শুরু

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে। আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এ চ্যাম্পিয়নশিপে বিভিন্ন বিভাগ, জেলা, সংস্থা, বাহিনী, বিশ্ববিদ্যালয়, গতবারের জাতীয় দাবা চূড়ান্ত পর্বের গ্র্যান্ডমাস্টার ব্যতীত অন্যান্য স্থানপ্রাপ্ত খেলোয়াড়, জাতীয় জুনিয়র ও বালিকা অনূর্ধ্ব-২০ এবং ২১০০ এর উপর…

বিস্তারিত পড়ুন

জান্নাতুল জয় পেলেও রাজীবের ড্র দিয়ে শুরু

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ওপেন বিভাগে জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেছেন। তবে নারী বিভাগে জাতীয় নারী দাবা চ্যাম্পিয়ন নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস জয় পেয়েছেন। ভারতের নয়াদিল্লীতে বুধবার প্রথম রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল মঙ্গোলিয়ার নারী ফিদেমাস্টার মুনখজুল দাভাকুয়েকে পরাজিত করেন। জান্নাতুল ক্যারো-কান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৬ চালে মুনখজুলকে পরাজিত করেন।…

বিস্তারিত পড়ুন

এশিয়ান কন্টিনেন্টাল দাবায় রাজীব-জান্নাতুল

ভারতের রাজধানী নয়াদিল্লীতে আগামীকাল ২৬ অক্টোবর বুধবার থেকে এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও নারী বিভাগের খেলা বোর্ডে গড়াতে যাচ্ছে। এ আসরের ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নারী বিভাগে জাতীয় নারী চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস অংশগ্রহণ করছেন। আজ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে রাজীব ও জান্নাতুল দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

বিস্তারিত পড়ুন

শেখ রাসেল মহানগরী দাবায় মোহাম্মদ জাবেদ অপরাজিত চ্যাম্পিয়ন

শেখ রাসেল মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। একই পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন। জাবেদ ও শাওন উভয়ে সমান পয়েন্ট অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান নির্ধারণ করা হয়। এদিকে ৭ পয়েন্ট করে সংগ্রহ করে ৭…

বিস্তারিত পড়ুন