ওয়ালটন আন্তর্জাতিক দাবা শুরু

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা (৩এপ্রিল) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। একজন গ্র্যান্ডমাস্টার, একজন আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। উদ্বোধনীদিনে প্রথম রাউন্ডে ৬৭ জন খেলোয়াড় স্ব স্ব খেলায় জয়ী হয়েছেন। ৯ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিজয়ীদের জন্য মোট সোয়া দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার রয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা ৪…

বিস্তারিত পড়ুন

ইন্দোরে মেয়র ট্রফি গ্র্যান্ডমাস্টার্স দাবায় ৪ বাংলাদেশী

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথম মেয়র ট্রফি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শুরু শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ১.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। তবে ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম পেয়েছেন ১ পয়েন্ট। তৃতীয় রাউন্ডে (২ এপ্রিল) আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের সৌরিয়া পলকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের…

বিস্তারিত পড়ুন

নরওয়ে ফাহাদের জয় দিয়ে শুরু

আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান নরওয়ের অসলোয় ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করেছেন। প্রথম রাউন্ডে (২ এপ্রিল) তিনি মাল্টার ক্যান্ডিডেটমাস্টার জেক মিজ্জিকে পরাজিত করে শুভ সূচনা করেন। দ্বিতীয় রাউন্ডে (৩ এপ্রিল) নরওয়ের গ্র্যান্ডমাস্টার ফ্রোডে অলাভ অলসেন উরকেডালের সাথে খেলবেন। উল্লেখ্য ২২টি দেশের ১৩ জন গ্র্যান্ডমাস্টার, ২১ জন আন্তর্জাতিকমাস্টার, ৩ জন নারী গ্র্যান্ডমাস্টার ও ১…

বিস্তারিত পড়ুন

ওয়ালটন আন্তর্জাতিক দাবা ৩ এপ্রিল শুরু

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ৩ এপ্রিল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে। অংশগ্রহণে আগ্রহী আগে আসলে আগে এন্ট্রিভিত্তিতে ১২০ জন খেলোয়াড় এ আসরে খেলার সুযোগ পাবেন। আগ্রহী খেলোয়াড়দের ২ এপ্রিলের মধ্যে নির্ধারিত এন্টি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে নাম জমা দিতে বলা হয়েছে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার…

বিস্তারিত পড়ুন

দিল্লীতে সিয়াম ৫৪, সাকলাইন ১১০, আয়ান ২৮০ ও আসিয়া ৮৪৬তম

দিল্লী ২০তম আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স ওপেন দাবা প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ৫৪তম, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ পয়েন্ট নিয়ে ১১০তম, আয়ান রহমান ৬ পয়েন্ট ২৮০তম ও আসিয়া সুলতানা ৩.৫ পয়েন্ট নিয়ে ৮৪৬তম হয়েছেন। উল্লেখ্য এ প্রতিযোগিতায় ১৭টি দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টার ১০ জন আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১০৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বিস্তারিত পড়ুন