শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন তাহসিন

বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। আগামীকাল ২১ ডিসেম্বর নবম তথা শেষ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারাতে পারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হবেন। ড্র করলেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদের ম্যাচের উপর তা নির্ভর করবে। এদিকে আজ ২০ ডিসেম্বর অষ্টম…

বিস্তারিত পড়ুন

শীর্ষে তাহসিন, পেছনে নীড়

বিজয় দিবস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৬.৫ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, তাশরিক সায়ান শান ও ফিদেমাস্টার মো. সাইফ…

বিস্তারিত পড়ুন

শতভাগ জয় নিয়ে শীর্ষে তাহসিন

বিজয় দিবস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে শতভাগ জয় নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। বুধবার আগারগাঁওয়ের শেরে ই বাংলা নগরে ডাক ভবনের হল-রুমে এ রাউন্ডে তিনি অনত চৌধুরীকে পরাজিত করেন। এদিকে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে চারজন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, দুই ফিদেমাস্টর মেহেদী হাসান…

বিস্তারিত পড়ুন

দেশকে দ্রুত সময়ে দুইজন গ্র্যান্ডমাস্টার উপহার দিতে চাই: তৈয়বুর

।। মোরসালিন আহমেদ ।। ঘরোয়া ক্রীড়াঙ্গনে জবাবদিহিতা নিশ্চিতকরণে সার্চ কমিটির মাধ্যমে বর্তমানে বিভিন্ন ফেডারেশন পুর্নগঠন করা হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ার প্রেক্ষাপটে জাতীয় দাবাড়ু ফিদেমাস্টার ড. মো. তৈয়বুর রহমান সুমন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কর্মজীবনে তিনি একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা। ডাক ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে কর্মরত রয়েছেন। দাবার অ্যাডহক কমিটিতে গুরুত্বপূর্ণ…

বিস্তারিত পড়ুন

শীর্ষে শাকিল, তাহসিন ও অনত

বিজয় দিবস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও অনত চৌধুরী পূর্ণ পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। এদিকে সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ৭ জন খেলোয়াড়। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ,…

বিস্তারিত পড়ুন