ফাহাদের সঙ্গে ফের নিয়াজ শীর্ষে

ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের দ্বাদশ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তবে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। এছাড়া ৭ পয়েন্ট…

বিস্তারিত পড়ুন

কাজাখস্তানে ওয়ারিসা ৪২, আজান ও সাফায়েত ৭১, মুনতাহা ৯৮ এবং আয়ান ১৫৪তম

কাজাখস্তানের আলমাতি শহরে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ-২০২৫ শেষে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ১১ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ১১৫ জনের মধ্যে ৪২তম স্থান পেয়েছে। ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ১১ খেলায় ৫.৫ পয়েন্টে পেয়ে ১৫০ জনের মধ্যে ৭১তম হয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া ১১ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ১৭৫ জনের মধ্যে…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় বিভাগ লিগে ৭ ক্লাব শীর্ষে

দ্বিতীয় বিভাগ দাবা লিগের দ্বিতীয় রাউন্ড শেষে ৭টি ক্লাব পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে। ক্লাবগুলো হচ্ছে পন পাওয়ার চেস ক্লাব, চেকমেট, রাজপাড়া চেস ক্লাব, পাইওনিয়র চেস ক্লাব, মোল্লা চেস ক্লাব, পিন চেস পাওয়ার ও ইপসা চেস। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে পন পাওয়ার চেস ক্লাব ৪-০ গেম…

বিস্তারিত পড়ুন

শীর্ষস্থান ধরে রেখেছেন ফাহাদ

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসরের একাদশ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। তবে ৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যুগ্মভাবে তৃতীয়…

বিস্তারিত পড়ুন

কাজাখস্তানে আয়ান-মুনতাহার জয়

ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডে আজ ২৯ সেপ্টেম্বর সোমবার কাজাখস্তানের আলমাতি শহরে ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান লাক্সেমবার্গের রেড্ডি হ্যান্ডিয়ালু কিরনকে এবং বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা বেলজিয়ামের মেরলি লিলাকে পরাজিত করেছেন। এদিকে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ইংল্যান্ডের সভানাডজে লিলির সাথে ড্র করেন। অপরদিকে ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ…

বিস্তারিত পড়ুন