আবারো ড্র করলেন তাহসিন-নীড়
মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ড্র করেছেন। ৬ মার্চ রাতে দশম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কাজাখস্তানের আন্তর্জাতিকমাস্টার আনসাট আলদিয়ারের সাথে এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় স্লোভাকিয়ার আন্তর্জাতিকমাস্টার বোচনিক্কা ভ্লাদিমিরের সাথে ড্র করেছেন। আজ ৭ মার্চ রাতে একাদশ তথা শেষ রাউন্ডের খেলায়…
